,

শ্বাসরুদ্ধকর জয়ে পেয়ে ফাইনালে বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ কোপা ডেল রের সেমিফাইনালের ফিরতি লেগে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বার্সেলোনা। আর এই জয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যদের।

কোপা ডেল রের সেমিফাইনাল প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ফিরতি লেগে অতিরিক্ত সময়ে তাদের ৩-০ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা।

অবশ্য ৯০+৩ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল বার্সেলোনা (১-২)। এরপর জেরার্ড পিকে ৯০+৪ মিনিটের মাথায় গোল করে দুই লেগ মিলিয়ে সমতা ফেরান (২-২)। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৫ মিনিটের মাথায় মার্টিন ব্রেথওয়েট গোল করে ফাইনালের টিকিট পাইয়ে দেন কাতালানদের। তার আগে ১২ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ওসমানে দেম্বেলে।

যোগ করা দ্বিতীয় মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফার্নান্দো। ১০ জনের দল হয়ে পড়ে সেভিয়া। এরপর ১০৩ মিনিটের মাথায় লুক ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে বাকি সময় ৯ জন নিয়ে খেলতে হয় সেভিয়াকে। ৯ জন নিয়ে খেলে বার্সেলোনার মতো দলের বিপক্ষে আর পেরে ওঠেনি তারা। তাতে ফাইনালেও যাওয়া হয়নি তাদের।

বার্সার চোখ এখন রেকর্ড ৩১তম কোপা দেল রে শিরোপা জয়ের দিকে। ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পেতে পারে অ্যাথলেটিক বিলবাও বা লেভান্তেকে।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর