শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার টিকা নিলেন নায়িকা ববিতা

news-image

বিনোদন ডেস্ক : মহামারি করোনা মোকাবিলায় অবশেষে টিকার সন্ধান পেয়েছে পৃথিবীর মানুষ। এরইমধ্যে টিকা তৈরিও হয়ে গেছে। বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচিও। পিছিয়ে নেই বাংলাদেশও। কয়েক সপ্তাহ আগেই দেশে এসেছে করোনার টিকা।

টিকা গ্রহণও করেছেন নানা পেশা-শ্রেণির মানুষ। এবার টিকা নিলেন দর্শকনন্দিনী ববিতা। ঢাকাই সিনেমার এই কিংবদন্তি অভিনেত্রী আজ বুধবার (৩ মার্চ) রাজধানী মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে সকাল ৯টায় উপস্থিত হয়ে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

টিকা নেয়া শেষে ববিতা বলেন, ‘কভিড-১৯ টিকার ১ম ডোজ নিয়েছি। এখন পর্যন্তু সুস্থ ও স্বাভাবিক আছি। দোয়া চাই সবার কাছে।’

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘টিকা নেয়া আমাদের নাগরিক দায়িত্ব। মহামারির মধ্যে নিজে সুরক্ষিত থাকতে পারবো, অন্যকেও সুরক্ষিত রাখতে পারবো। দেশের নাগরিকদের জন্য বিনা মূল্যে টিকা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

এর আগে করোনার টিকা নিয়েছেন সুবর্ণা মুস্তাফা, জেমস, আনোয়ারা, আসিফ আকবর, তাহসানসহ শোবিজের নানা অঙ্গনের তারকারা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা