,

বিজেপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন সৌরভ

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ কলকাতায়। তৃণমূল ও বিজেপিতে টালিউড এবং ক্রীড়া জগতের তারকাদের যোগদান করানোর পালা চলছে। সরগরম রাজনীতির মাঠে আবারও কলকাতার যুবরাজ খ্যাত সৌরভ গাঙ্গুলী ফের আলোচনার শিরোনামে।

আগামী ৭ মার্চ ব্রিগেডে সেরা সমাবেশ করতে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। জল্পনা শুরু হয়েছে, ভারত দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এই বিগ্রেডেই বিজেপিতে যোগদান করবেন।

জল্পনার মাত্রা বাড়িয়ে দেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। ক্রিকেটীয় ভাষায় তিনি বলেন, ‘সৌরভ গাঙ্গুলী এতোদিন বিশ্রামে ছিলেন। শরীর ভালো হলে এই রোদে যদি নেট প্র্যাকটিসে আসেন, মানে ওয়ার্মআপে। মানুষ তাই-ই চাইছেন। তার যদি মনে হয়, আবহাওয়া ভালো মাঠে নামবেন।’

গুঞ্জন ওঠে, এবারের বিধানসভায় বিজেপির হয়ে বর্তমান মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে লড়াইয়ে নামবেন সৌরভ গাঙ্গুলী। এমন গুঞ্জনের মধ্যেই মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী নিজেই।

তিনি জানান, গুঞ্জনটি গুজব ছাড়া আর কিছুই নয়। এই রকম কোনো সম্ভাবনা নেই। নির্বাচনে নামার খবরে নাকি উল্টো তার স্ত্রী ডোনা গাঙ্গুলী বিচলিত হয়ে পড়েছেন।

ভারতে সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়াকে সৌরভ বলেন, যা শুনেছেন সবটাই ভুল। রাজনীতিতে নামছি না। ব্রিগেডে যাচ্ছি না।

সূত্র: ওয়ান ইন্ডিয়া।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর