,

টটেনহ্যামের বড় জয়ে বেলের জোড়া গোল

news-image

স্পোর্টস ডেস্ক : জোড়া গোল করলেন, সতীর্থকে দিয়ে করালেন একটি। গ্যারেথ বেলের আলো কাড়া ম্যাচে টটেনহ্যাম জিতল বড় ব্যবধানে।

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে ৪-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। এই জয়ের সুবাদে ইউরোপিয়ান কোয়ালিফিকেশনের আশা বেঁচে থাকল হোসে মরিনহোর দলের।

লিগে নিজেদের শেষ ছয় ম্যাচের ৫টিতেই হেরেছিল টটেনহ্যাম। তবে এদিন দলটি খেলল দুর্দান্ত। ম্যাচের দুই মিনিটেই সন হিউং-মিনের এসিস্ট থেকে দলকে এগিয়ে দেন বেল। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। ৩১ মিনিটে লুকাস মৌরা ব্যবধান ৩-০ করেন।

বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে বেল নিজের দ্বিতীয় গোল আদায় করেন। এবারো গোল তৈরি করেন দেন সন।

এই জয়ের সুবাদে টেবিলে আট নম্বরে উঠে এসেছে টটেনহ্যাম। ২৫ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের। চতুর্থ স্থানে থাকে ওয়েস্ট হ্যামের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে দলটি। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশনের লড়াইয়ে এখনো ভালোভাবেই আছে মরিনহোর দল।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর