,

ইউটিউবে রাকুল প্রীতের ঝড়!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের টাবু ও অজয় দেবগণের সঙ্গে রাকুলপ্রীত সিংয়ের ‘দে দে পেয়ার দে’ ছবির একটি গান ইউটিউবে ব্যাপক ঝড় তুলেছে। টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওই গানটি ১৭ কোটিরও বেশি ভার্চুয়ালবাসী দেখেছেন। এর আগে লাভ দিব্যা মিউজিক ভিডিও দিয়ে বিশেষ নজর কাড়েন এ অভিনেত্রী। ওই গানটিও ৫ কোটির বেশি দর্শক দেখেছেন।

ভারতের দিল্লিতেই বেড়ে উঠেছেন তিনি। রক্ষণশীল পঞ্জাবি পরিবারের মেয়ে। বাবা ছিলেন সেনা কর্মকর্তা। তাই ছোট থেকেই নিয়মানুবর্তিতার মধ্যে বড় হয়েছেন এই সময়ের বলিউডের অন্যতম জনপ্রিয় সেই অভিনেত্রী। তিনি আর কেউ নন, তিনি রাকুলপ্রীত সিং।

একাধারে লাবণ্যময়ী ও আবেদনময়ী দুটো বিশেষণেই বিশেষায়িত করা হয় বলিউডের এই অভিনেত্রীকে।

আর্মি পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেন মেধাবী এই অভিনেত্রী দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে অঙ্কে স্নাতক ডিগ্রিধারী।

১৮ বছর বয়স থেকেই মডেলিং করতেন তিনি। ২০০৯ সালে ডেবিউ হয় কন্নড় ছবি ‘গিল্লি’-র মাধ্যমে। ২০১১ সালে ফেমিনা মিস্‌ ইন্ডিয়াতে নাট্যাভিনয়ে পঞ্চম স্থান এবং ‘মিস ইন্ডিয়া (জনতার বিচারে)’-সহ পাঁচটি পুরষ্কার লাভ করেন রাকুল।

পরবর্তীকালে তিনি নিজেকে পুরোদমে অভিনেত্রী হিসেবেই নিজেকে তুলে ধরেন এবং একই বছর তিনি প্রথম তেলুগু চলচ্চিত্র ‘কেরাটাম’ করেন। পরের বছর করেন প্রথম তামিল ছবি ‘থাডাইয়ারা থাক্কা’। রবি তেজা, মহেশ বাবু, সূর্য একের পর এক দক্ষিণী সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন রাকুল।

২০১৪ সালে তিনি প্রথম হিন্দি ছবি ‘ইয়ারিয়া’ দিয়ে বলিউডে পা রাখেন। ছবিটিতে তার কাজ সমাদৃত হয়। এ পর্যন্ত তার অভিনীত ভেঙ্কটাদ্রি এক্সপ্রেস, কারেন্ট থিগা, লৌকায়াম, কিক্‌ ২, ব্রুস লি, নান্নাকু প্রেমাথো এবং সাররাইনোডু-সহ বেশ কয়েকটি ছবি ব্যবসা সফল হয়।

নিজের তিনটি জিম রয়েছে নায়িকার। বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে সেখানে। হায়দরাবাদে ৩ কোটি টাকার একটি অ্যাপার্টমেন্টে থাকেন রাকুল, সঙ্গে থাকেন বাবা-মা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর