,

করোনায় আরও মৃত্যু ২০

news-image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২০ জন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৭০২ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৩১ জন। আর মোট মারা গেছেন ৭ হাজার ৯৪২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৭৪টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৭টি। এ পর্যন্ত মোট ৩৪ লাখ ৮৫ হাজার ২৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮২ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৪ দশমিক ৬৫ শতাংশ এবং এখন পর্যন্ত মোট ১৫ দশমিক ১৮ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৯ দশমিক ৫৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫০ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ২০ জনের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৬ জন নারী। এ পর্যন্ত মোট  ৬ হাজার ১৮ জন পুরুষ এবং ১ হাজার ৯২৪ জন নারী মৃত্যুবরণ করেছেন। বয়স বিশ্লেষণে দেখা  যায়, গত ২৪ ঘণ্টায় ৬০ ঊর্ধ্ব ১৫ জন এবং  ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ২ জন ও  খুলনায় ১ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৮ জন এবং ২ জন বাসায় মৃত্যুবরণ করেছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি