,

আর কোনো নোটিশ নয়, সরাসরি উচ্ছেদ

news-image

নিউজ ডেস্ক : এখন থেকে অবৈধ স্থাপনা সরাতে আর কোনো বৈধ নোটিশ দেওয়া হবে না, সরাসরি উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রোববার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আলোচনা সভা ও ‘সবার আগে ঢাকা অ্যাপ’উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘দখলদাররা যতই শক্তিশালী হোক যে কোনো মূল্যে রাস্তা দখলমুক্ত করা হবে।’ অবৈধ খাল দখলকারীরা নিজ উদ্যোগেই স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সিটি করপোরেশনের দাবি, নকশায় রাস্তা ২০ ফুট চওড়া হলেও চার থেকে পাঁচ ফুট পর্যন্ত দখলে চলে গেছে। পর্যায়ক্রমে রাজধানীর সব রাস্তা ও খাল দখলমুক্ত করা হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

এর আগে ৫ জানুয়ারি রাজধানীর ভাসানটেক পকেট গেট পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা দখলমুক্ত করে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

ভবন মালিকরা নোটিশ না দিয়ে উচ্ছেদ করার অভিযোগ তুললেও এমন কোনো নিয়ম নেই বলে জানিয়েছে রাজউক। পরে রাজউক রাস্তার ওপর নির্মিত অনুমোদনহীন ভবনের অংশ ভেঙে ফেলে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি