,

ইয়েমেনে নতুন সরকারের ওপর রকেট হামলা, নিহত ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব থেকে ইয়েমেনের নতুন সরকারকে বহনকারী একটি বিমান বুধবার দেশটির আদেন বিমানবন্দরে অবতরণের পরপরই রকেট হামলার মুখে পড়ে। এতে অন্তত পাঁচজন নিহত ও আহত হয়েছেন বহু মানুষ। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী মইন আব্দুলমালিক ও নতুন মন্ত্রিসভার সদস্যরা অক্ষত রয়েছেন। তাদের উদ্ধার করে প্রেসিডেন্ট হাউসে নেয়া হয়েছে।

ইয়েমেনের তথ্যমন্ত্রী জানিয়েছেন, হুতি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে। এটি সন্ত্রাসী হামলা।

গত ১৮ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে গঠিত হয়েছে ইয়েমেনের নতুন সরকার। সম্প্রতি সৌদি আরবে গিয়ে শপথ নিয়েছেন এ সরকারের ২৪ মন্ত্রী। সেখানে তাদের শপথ পড়িয়েছেন ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর হাদি।

ইয়েমেনে ২০১৫ সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন আরব রাষ্ট্রসমূহের একটি জোটের লড়াই চলছে। প্রেসিডেন্ট হাদির শাসন পুনরুদ্ধার করার জন্য দেশটিতে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি জোট।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী হুতি বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে রিয়াদে রয়েছেন প্রেসিডেন্ট হাদি। ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী বিদ্রোহীদের মোকাবেলা করতে দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে নতুন সরকার গড়েছেন তিনি।

সূত্র : যুগান্তর

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের