,

নতুন লুকে চিত্রনায়িকা বর্ষা

news-image

বিনোদন প্রতিবেদক : একজন মুসলিম হয়ে আমি গর্বিত, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ। নিজের একটা হিজাব সংবলিত ছবি পোস্ট করে এমন অভিব্যক্তি প্রকাশ করলেন চিত্রনায়িকা বর্ষা।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বর্ষা। এই ছবিতেই এমন লুকে ধরা দিলেন খোঁজ : The Search-খ্যাত এই নায়িকা। বর্ষার অনুসারীরা মন্তব্য বাক্সে এই চেহারায় তাকে স্বাগত জানিয়ে সুবহানআল্লাহ, মাশাআল্লাহ লিখছেন।

বর্ষার পুরো নাম আফিয়া নুসরাত বর্ষা হলেও ইদানীং শোনা যাচ্ছে, এই নায়িকার প্রকৃত নাম খাদিজা। চলচ্চিত্রে এসে বর্ষা নামটি যুক্ত হয়েছে। বর্ষা ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে।

২০১০ সালে ইফতেখার চৌধুরীর খোঁজ : The Search এ অনন্ত জলিলের সঙ্গে চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে। তার ক্যারিয়ারে খোঁজ : The Search, হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকামের মতো বৃহৎ বাজেটের চলচ্চিত্রের উল্লেখযোগ্য চরিত্রে ভূমিকা রাখেন।

বর্তমানে তার দ্বীন দ্য ডে নামে একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। যার বড় অংশের শুটিং হয়েছে ইরান ও তুরস্কে। এতে বর্ষার নায়ক যথারীতি স্বামী অনন্ত জলিল।

বর্ষা মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তিনি অনন্ত জলিলকে বিয়ে করেন। এখন এবি গ্রুপ নামের একটি গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও নিয়মিত পালন করছেন। বর্ষা সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি তার পরিবারের বড় সন্তান। তার চার ভাই-বোন মীম, রাশী, মৌ এবং আকাশ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি