,

১১ পুলিশ কর্মকর্তা ডিআইজি হচ্ছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের ১১ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদ থেকে পদোন্নতি দিয়ে ডিআইজি (গ্রেড-৩) পদমর্যাদায় উন্নীত করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।

অতিরিক্ত ডিআইজি পদ থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি পদ প্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ হচ্ছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান বিপিএম-সেবা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান বিপিএম-সেবা, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এস এম আক্তারুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম বিপিএম-সেবা, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. হায়দার আলী খান।

এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম বিপিএম, পিপিএম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান ভূঁইয়া বিপিএম (বার), র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম আতিকা ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. রুহুল আমিন বিপিএম-সেবা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বাসুদেব বনিক।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি