,

ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের হাতে ৬ ডাকাত গ্রেপ্তার

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ সিপিসি-২ এর একটি টিম। রবিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, র‌্যাব-১০ সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি আবুল কালাম আজাদের নেতৃত্বে ঝিলমিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত থাকার দায়ে মো. রানা (২৪), মো. হাবিল (২৪), মো. সালাউদ্দিন (৩০), মো. ফারুক (৩০), মো. মনির (৪২), আ. মান্নান (৫০)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সজিব, স্বপন, রিপন, দিদার ও শাহনূর এখনো পলাতক রয়েছে।

আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় ডাকাতি করে আসছিল বলে জানা যায়।

আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি