,

মোবাইল চার্জে দিয়ে কানে হেডফোন, শিক্ষার্থীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় রাকিব আহমেদ (২২) নামে এক তরুণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রাকিব বগুড়া সদরের কলোনি এলাকার চিটাগাং নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ডা. শাহানূরের ছেলে এবং ঢাকার একটি কলেজের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর নিজের কক্ষেই ছিল রাকিব। রাত সাড়ে ৮টার দিকে তাকে ডাক দিতে গেলে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন শঙ্কিত হয়। পরে তারা দরজা ভেঙে দেখে রাকিব বিদ্যুতায়িত হয়ে আছে। ওই অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবের বড় ভাই রাব্বি জানান, রাকিব ঘরের মধ্যে শুয়ে গান শুনছিল এবং মোবাইল চার্জে দেওয়া ছিল। সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে বিদ্যুতায়িত দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক জানান রাকিব মারা গেছেন। পরে তার লাশ বাসায় নিয়ে আসা হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি