,

বাসে ধর্ষণচেষ্টা, সম্ভ্রম বাঁচাতে চলন্ত গাড়ি থেকে লাফ কলেজছাত্রীর

news-image

সুনামগঞ্জ সংবাদদাতা : বাসের চালক-হেলপার কতৃক ধর্ষণচেষ্টার পর সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন এক কলেজছাত্রী।

শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলার সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে দিরাই আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরসভার সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান। কোনো যাত্রী না থাকায় বাসের ড্রাইভার ও হেলপার মিলে তাকে উত্ত্যক্ত করার এক পর্যায়ে ধর্ষণেরচেষ্টা চালায়। সম্ভ্রম বাঁচতে একপর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী।
এ ঘটনায় গ্রামবাসী ওই কলেজছাত্রীকে আহত অবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি