,

হেফাজতের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজুনুল উলূম মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম জিহাদীকে হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করে কেন্দ্রীয় কমিটি সম্প্রসারণ করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়েছে। একই সাথে ঢাকা মহানগর হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করা হয়।

২৩ ডিসেম্বর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হলেও শনিবার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

ঢাকা মহানগর কমিটিতে মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। মাওলানা মামুনুল হক হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘২৩ ডিসেম্বর হেফাজতে ইসলামের জরুরি সভায় নতুন মহাসচিব নির্বাচিত করা হয় আল্লামা নূরুল ইসলাম জিহাদীকে। একই সভায় হেফাজতে ইসলামের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটিকে সম্প্রসারণ করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়। পাশপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন দেয়া হয়।’ সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি