,

ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেয়ার আহ্বান ওবায়দুল

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সদ্য প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণসভায় তিনি আহ্বান জানান।

ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

বাদল রায় একজন সৎ ও দক্ষ ফুটবলার এবং সংগঠক ছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ দেশের ক্রীড়াঙ্গনে অনেকেই মনে করেন আবাহনী মানে আওয়ামী লীগ, আর মোহামেডান মানে আওয়ামী লীগবিরোধী প্রতিপক্ষ। কিন্তু বাদল রায় তা প্রমাণ করে গেছেন খেলাধুলায় কোনো রাজনীতি নেই।

বাদল রায় তার খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই মোহামেডানের সঙ্গে যুক্ত থাকলেও মনে ও প্রাণে বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক ছিলেন, বলেন তিনি।

তরুণদের খেলাধুলায় সুযোগ করে দেয়ায় আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তা না হলে তারা মাদকসহ সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়তে পারে।

ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, কেউ কেউ ব্যক্তিস্বার্থে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোকে ব্যবহার করছেন, এর থেকে বের হয়ে আসতে হবে, ক্রীড়া ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে হবে।

সেতুমন্ত্রী বলেন, করোনাভাইরাস কারও ব্যক্তি বা গোষ্ঠীর নয়, তাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে স্বাস্থ্যবিধি মেনে এ ভাইরাসের মোকাবেলা করতে হবে।

ক্রীড়া পরিবারের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, যুব ও ক্রীড়া সম্পাদক হারনুর রশিদসহ বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ ও ক্রীড়া সাংবাদিক, খেলোয়াড় ও সংগঠক।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা