,

আইল্যান্ডে নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি

news-image

উগান্ডা ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র সীমান্তের লেক আলবার্টে নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। ঝোড়ো বাতাসের কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে কয়েক ডজন যাত্রী ছিল। সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।

গত বুধবার উগান্ডার এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিল নৌকাটি। যাত্রাপথে ঝোড়ো বাতাসের কবলে পড়ে এটি ডুবে যায়। তবে নৌকাটিতে উগান্ডা ও কঙ্গো উভয় দেশের মানুষ ছিলেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

হঠাৎ বাতাসের গতিবেগ পরিবর্তন ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় লেক আলবার্টে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপিকে জানান উগান্ডার নৌবাহিনীর কর্মকর্তা স্যামুয়েল ওনিয়াঙ্গো।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, করোনাভাইরাসের কারণে উগান্ডা ও কঙ্গো সীমান্তে কড়াকড়ি থাকায় অবৈধভাবে লেক আলবার্টের নৌপথ ধরে অনেকেই যাতায়াত করেন। এই নৌকাডুবির ঘটনায়ও বেশ কয়েকজন কঙ্গো থেকে উগান্ডা ফিরছিলেন।

আফ্রিকার সপ্তম বৃহৎ এই লেকে প্রায়ই দুর্ঘটনায় মানুষের মৃত্যুর খবর জানা যায়। ২০১৪ সালে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে একটি লঞ্চডুবে গেলে আড়াইশর বেশি শরণার্থীর মৃত্যু হয়। ২০১৬ সালে ক্রিসমাসের সময় উগান্ডার একটি ফুটবল দলের ৩০ সদস্যসহ একটি নৌকা ডুবে যায়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের