,

বিশ্বে৮ কোটি ছাড়ালো করোনা সংক্রমণ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে নাকাল আমেরিকা ও ইউরোপ। চলছে টিকার তোড়জোড়। এরই মধ্যে করোনার বৈশ্বিক সংক্রমণ আট কোটি ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডো মিটারের শনিবার সকালের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা সংক্রমণ ৮ কোটি ২ লাখ ৬ হাজার ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৪ লাখ সাড়ে ৭২ হাজার শনাক্ত হলে মোট সংক্রমণ ৮ কোটি ছাড়িয়ে যায়। একই সময়ে আরও ৮ হাজার ৩৭৪ জনের প্রাণহানিতে মোট মৃত্যু ১৭ লাখ সাড়ে ৫৭ হাজার ছাড়িয়ে গেছে।

সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দুটিই কমেছে। দেশটিতে নতুন করে প্রায় ৯৯ হাজার সংক্রমিত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯৭ জনের। এ নিয়ে মোট সংক্রমণ ১ কোটি ৯২ লাখ ১০ হাজার ছাড়িয়েছে আর মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৩৮ হাজার ২৬৩ জনে।

এদিকে করোনার নতুন স্ট্রেইন (ধরন) ছড়িয়ে পড়া যুক্তরাজ্যে একদিনে আরও প্রায় ৩৩ হাজার জন সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছে আরও ৫৭০ জন। এ নিয়ে যুক্তরাজ্যে মোট সংক্রমণ ২২ লাখ ২১ হাজার আর মৃত্যু ৭০ হাজার ছাড়িয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি