শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে করোনার ভ্যাকসিন ২৭ ডিসেম্বর প্রয়োগ শুরু

news-image

ইতালি প্রতিনিধ : ইতালিতে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। দেশটির রাজধানী রোমের স্পাল্লাঞ্জানি হাসপাতালের ‘সারা’ নামের এক স্বাস্থ্যকর্মীর দেহে প্রথম ভ্যাকসিন প্রয়োগ করার কথা রয়েছে। সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৬ ডিসেম্বর ভ্যাকসিনের প্রথম চালান রোমে পৌঁছাবে। পরের দিন ২৭ ডিসেম্বর সকালে রোমে প্রথম একজন নারী স্বাস্থ্যকর্মীর দেহে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

এদিকে, নতুন ধরনের করোনায় গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে আক্রান্তের খবর পাওয়া যায়নি। এতে অনেকটা স্বস্তি ফিরে আসছে নাগরিকদের মাঝে। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি ডিসেম্বর মাসে যেসব নাগরিক ইংল্যান্ড ভ্রমণ করেছে তাদের অবশ্যই করোনার নমুনা পরীক্ষা করতে হবে।

ইতালির বিভিন্ন সংবাদপত্রের খবর অনুযায়ী, দেশটির তিন নাগরিকের মধ্যে দুইজন করোনার ভ্যাকসিন গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে।

তে আরও বলা হয়েছে, ২৭ ডিসেম্বর ইতালিতে ৯ হাজার ৭৫০টি ভ্যাকসিন পৌঁছাবে। এসব ভ্যাকসিন দেশটির ৯টি বিভাগীয় শহরে প্রথম দিনে দেওয়া হবে। এরমধ্যে রোমসহ লাছিওতে ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে ৯৫৫টি, লোম্বার্দিয়ায় দেওয়া হবে ১৬২০টি, এমিলিয়া রোমানিয়ায় ৯৭৫টি, ভেনেতো বিভাগে ৮৭৫টি, পিয়েমন্তে ৯১০টি, সিসিলিয়ায় ৬৮৫টি, উমব্রিয়া বিভাগে ৮৫টি, মলিসে বিভাগে ৫০টি এবং ভাল্লে ডি’অস্তে বিভাগ পাবে ২০টি ভ্যাকসিন।

জানা গেছে, ইতালিতে আগামী ১৫ জানুয়ারির মধ্যে ১৮ লাখ ৭৪ হাজার ৩২৩টি ভ্যাকসিন পৌঁছাবে। এগুলো পর্যায়ক্রমে দেশটির ২১টি বিভাগীয় অঞ্চলে ভাগ করে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ