,

সিলেটের মাহফিলে থেকে মামুনুল হক বাদ

news-image

সিলেটের বিয়ানীবাজারে রামধা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আর আসা হচ্ছে না আলোচিত ধর্মীয় বক্তা মাওলানা মুহাম্মদ মামুনুল হকের।

শুক্রবার (২৫ ডিসেম্বর) মজলিসে শুরা তাকে বাদ দেওয়ায় আর আসতে পারছেন না তিনি।

এর আগে সোমবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার জামিয়া দ্বীনিয়া আসআদুল উলুম রামধা মাদরাসার মজলিসে শুরা তাকে বাদ দিয়ে পূর্ব নির্ধারিত তারিখে বার্ষিক জলসা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়।

মজলিসে শুরা সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সারাদেশে আলোচিত এই বক্তাকে বাদ দিয়ে মাওলানা আমিনুল ইসলাম কাসিমীকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাহফিলে মামুনুল হক ছাড়া অন্য অতিথিরা অপরিবর্তিত থাকছেন।

মুফতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে শুরার এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন মাদরাসার মুহতামিম মাওলানা ইউসুফ আহমদ খাদিমানি, শায়খুল হাদিস আউলিয়া হোসেন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।

আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, আমি মাদরাসার সুরা সদস্য। আমাদের মাদরাসায় মুমিনুল হক আসছেন না।

মাদরাসার মুহতামিম ইউসুফ আহমদ খাদিমানী বলেন, এই মাহফিলের জন্য দুই বছর আগে ওনার সম্মতি নেওয়া হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে।

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন বলেন, মাহফিলে মামুনুল হকের না আসার ব্যাপারে সবাই একমত হয়েছি।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ওয়াজ মাহফিলে মামুনুল হক আসবেন না বলে তাকে অবহিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি