,

দেশে আইনের শাসন নেই : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কিশোরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও মামলা দায়েরের ঘটনায় আবার প্রমাণিত হলো-দেশে আইনের শাসন নেই, রাজনীতি করার ন্যূনতম সুযোগও নেই, এটি এখন দিবালোকের মতো স্পষ্ট।’

রবিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমাবেশের ওপর পুলিশ বেধড়ক লাঠিপেটা ও নেতাকর্মীদের আহত করেছে। পরবর্তীতে ১২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৮০/৯০ জনের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করে পুলিশ। পুলিশি অভিযানের কারণে নেতাকর্মীরা বর্তমানে এলাকায় থাকতে পারছেন না। পুলিশের এই ধরনের ন্যক্কারজনক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘৩০ ডিসেম্বরের মধ্যরাতের মহা ভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসনের বিষবাষ্প এখন যেন আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্বের গণধিক্কৃত সব স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারি রাখে বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীসহ সাধারণ মানুষের ওপর। এতে জনগণের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে’।

বিবৃতিতে অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি করেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের