শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার সিনেমা না ‘নবাব এলএলবি’ : শাকিব

news-image

বিনোদন ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্ম আই-থিয়েটারে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নবাব এলএলবি’। ট্রেলার প্রকাশের পর ছবিটি দেখা নিয়ে দর্শদকের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হলেও ছবি মুক্তি দিয়ে সেই আগ্রহে জল ঢেলে দিয়েছে ছবিটির পরিচালক অনন্য মামুন।

ছবি মুক্তি পর সেটি নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। কোনো ঘোষণা ছাড়া পূর্ণদৈর্ঘ্য এই সিনেমাটিকে নিজের ইচ্ছাতেই দুই পার্টে আলাদা করে ফেলেন নির্মাতা। পূর্ণ সিনেমার নামে মুক্তি দেওয়া হয়েছে ছবিটির পার্ট-১। এরইমধ্যে ছবিটি নিয়ে প্রতারণার অভিযোগ এনেছেন বেশিরভাগ দর্শক। সেই তালিকায় এবার যুক্ত হলেন ছবিটির নায়ক শাকিব খান। তিনি দাবি করলেন, তার সঙ্গেও প্রতারণা করা হয়েছে।

একটি গণমাধ্যমে দেয়া বক্তব্যে এমনই দাবি করেছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। সেখানে শাকিব বলেন, ‘এটা সরাসরি প্রতারণা। সিনেমা ধ্বংসের ষড়যন্ত্রও বলা যায়। আমি ভাবতে পারিনি মামুন এমন কাজ করবে। দর্শক ৯৯ টাকা ফি দিয়ে অর্ধেক ছবি দেখবে কেন! তা ছাড়া এটাকে মামুন পার্ট-১ বলে দাবি করছে কীভাবে? আমি তো জানি, কোনোভাবেই এটা পার্ট-১ বা পার্ট-২ না। পুরো একটা সিনেমার অর্ধেক মুক্তি দিয়েছে সে । এটা রীতিমত অন্যায়। এখন দর্শক যদি ভোক্তাধিকারে মামলা করে, মামুনের কোনো অজুহাতই কাজে লাগবে না। তাকে জরিমানা দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই সিনেমায় অভিনয় করাটাই আমার ভুল হয়েছে। শুরুতে যখন বারবার শিডিউল নিয়ে ঝামেলা করেছিল, তখনই আমার সরে দাঁড়ানো উচিত ছিল। আমাকে গল্প শুনিয়েছে এক রকম, শুটিং করেছে আরেকভাবে। মুক্তির পর দেখা গেল আবার অন্যরকম। যারা আমাকে ফোন করেছেন, প্রত্যেককে বলেছি, এই সিনেমা আমার না। আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে।’

পরিচালকের পক্ষ থেকে এর ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে, এটি তার ‘ব্যাবসায়িক পলিসি’। সিনেমার বাকি অংশ শিগগিরই দেখা যাবে। তবে তার জন্য দর্শককে নতুন করে আবারও টিকিট কাটতে হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ