,

ভাস্কর্য নিয়ে ধর্ম ব্যবসায়ীরা ভুল ব্যাখ্যা দিচ্ছে: হানিফ

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন ‘যারা ভাস্কর্য নিয়ে কথা বলছেন-তারা ধর্ম ব্যবসায়ী। তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা ধর্মের ভুল ব্যাখ্যা করছেন। তারা বলছেন, আলেমদের সম্মান দিয়েই কথা বলতে। কিন্তু যারা ধর্মের অপব্যাখ্যা করেন তাদের কে সম্মান দিয়ে কথা বলবে ?’

কাজীর দেউড়িতে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শনিবার দুপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দিন হাসান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে হানিফ আরও বলেন, আজকে ডিজিটাল বাংলাদেশ গড়তে যে ইন্টারনেট সংযোগ প্রয়োজন ছিল তা একসময় আমাদের ফ্রিতে দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের নিরাপত্তার অজুহাতে তা নেয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৭০ কোটি টাকা ব্যয়ে তা কিনে নেয়।

তিনি বলেন, সমাজে পচন ধরে গেছে। আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলা উচিত। তোমরাই আগামী দিনের কাণ্ডারি ডাক্তার-ইঞ্জিনিয়ার হলেই সুখী হওয়া যায়, তা নয়। নৈতিক অধঃপতন থেকে বেরিয়ে আসা জরুরি। ছেলেরা কিশোর গ্যাং ও মাদকের দিকে ঝুঁকছে। তাদের মনিটরিং করুন।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি