,

মনজুরে মওলা আর নেই

news-image

অনলাইন ডেস্ক : বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও সাহিত্যিক মনজুরে মওলা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মনজুরে মওলার পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাংলা একাডেমির উপ-পরিচালক সরকার আমিন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মনজুরে মওলা বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। ডিসেম্বর মাসের শুরুর দিকে তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছিল। পরে চলতি সপ্তাহে ফের নমুনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে।

মনজুরে মওলার মেয়ে রওশন তামান্নার বরাত দিয়ে তার পরিবারের নিকটজন মোস্তাফিজুর রহমান পারভেজ বলেন, ‘দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদস্যরা আলোচনা করে পরে বিস্তারিত জানাবেন।’

মনজুরে মওলা ১৯৮৩ সালে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। পেশাজীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।

বাংলা একাডেমির তিন বছরের কার্যকালে ‘একুশ আমাদের পরিচয়’ প্রত্যয়ে সে সময়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা যা বিশ্বের দীর্ঘ সময়ব্যাপী চলা বই উৎসব।

ঐতিহাসিক বর্ধমান ভবন সংস্কার, প্রথম জাতীয় ফোকলোর কর্মশালার আয়োজন, আরজ আলী মাতুব্বর বা খোদা বক্স সাইয়ের মতো লোকমনীষাকে ফেলোশিপ প্রদান, বাংলা সাহিত্যের ইতিহাস, ডেভিডসনের চিকিৎসাবিজ্ঞান কিংবা আনিসুজ্জামানের পুরোনো বাংলা গদ্যের মতো বই প্রকাশের উদ্যোগী হয়েছিলেন মনজুরে মওলা। বাংলা একাডেমির তার অসামান্য কীর্তি ‘ভাষা শহীদ গ্রন্থমালার’ ১০১টি বই।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের