,

নিউইয়র্কে একদিনে বাংলাদেশি বাবা-ছেলের করোনায় মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার সকালে ইঞ্জিনিয়ার খাইরুজ্জামান এবং তার ছেলে আবুল বাশার পান্না মারা যান।

তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। তারা নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। বাবা-ছেলের মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্বে করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে নিউইয়র্কের অবস্থা সবচেয়ে বেশি নাজুক।

নিউইয়র্কে নতুন করে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।

গত ১৩ ডিসেম্বর করোনায় মারা যান লং আইল্যান্ডের নর্থ শোর এলএইজের প্যাথোলোজিক্যাল বিভাগের ভাইস চেয়ারপার্সন ডা. তৌফিকুল ইসলাম (৬১)। নিউইয়র্কে বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে তিনি উচ্চপদে কাজ করতেন।

এছাড়া করোনায় সংক্রমিত হয়ে শতাধিক প্রবাসী নিউইয়র্ক নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অনেকে ঘরে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের