,

ভারতে চীনের সাইবার হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সাইবার হামলা চালাচ্ছে চীন। গত কয়েকমাসে দেশটির লক্ষাধিক নাগরীকের তথ্য হাতাতে সাইবার হামলা চালায় চীনা হ্যাকাররা। সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংস্থা সাইবারপিস ফাউন্ডেশনের একটি রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, চীনের গুয়াংডং এবং হেনান প্রদেশের হ্যাকাররা ভারতের উৎসবের মৌসুমে কয়েক লক্ষ ভারতীয়ের তথ্য হাতাতে একাধিকবার হানা দেয়।

সাধারণত গত অক্টোবর ও নভেম্বর– এই দুই মাসই দেশে উৎসবের মৌসুম। সশরীরে কেনাকাটার তুলনায় করোনা আবহে অনেকেই অনলাইন কেনাকাটার দিকে ঝুঁকেছেন। ক্রেতাদের টানতে একাধিক আকর্ষণীয় অফারও দেয় ই–কমার্স সংস্থাগুলো। আর ওই অফারকেই কাজে লাগিয়ে এই কাজ করেছে ওই হ্যাকাররা।

মূলত, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে কাজে লাগিয়েই এই কাজ করত চীনা হ্যাকাররা। ই–কমার্স সংস্থা ফ্লিপকার্ট–আমাজনের অফার দিতে ভুয়া ইউআরএল তৈরি করেছিল। হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে ব্যবহার করে ক্রেতাদের মধ্যে তা ছড়িয়ে দিত। থাকত ভুয়া পুর‌স্কারের প্রলোভনও। আর কোনও ক্রেতা যদি সেই ফাঁদে পা দিয়ে ওই লিংকে ক্লিক করতেন, তাহলেই তার সমস্ত তথ্য চলে যেত হ্যাকারদের হাতে।

সাইবারপিসের তদন্তে দেখা গেছে, ‘বিগ বিলিয়ন ডে স্পিন দ্য লাকি হুইল স্ক্যাম’এবং ‘স্পিন দ্য লাকি হুইল স্ক্যাম’–এর মতো কেলেঙ্কারি হ্যাকারদেরই তৈরি। এর আগেও এভাবে সাইবার হানা চালায় হ্যাকাররা। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, উৎসবের মৌসুমে ভারতীয় ই–কমার্স সংস্থাগুলোর জনপ্রিয়তা দেখেই সেই সুযোগে এই হামলা চালায় চীনা হ্যাকাররা। আগামী দিনে ভারতে অনলাইন ক্রেতা আরও বাড়বে। তাই বাড়বে এ ধরনের সাইবার হানার পরিমাণও। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা