,

মাস্ক ছাড়াই তরুণীর সঙ্গে সেলফি তোলায় প্রেসিডেন্টের জরিমানা

news-image

নিউজ ডেস্ক : চিলিতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। কিন্তু সেই নির্দেশ অমান্য করে সমুদ্রসৈকতে এক পথচারীর সঙ্গে সেলফি তুলেছেন দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। আর এ জন্য জরিমানা গুনতে হয়েছে প্রেসিডেন্টকে। গত শুক্রবার এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জনসমাগমস্থলগুলোতে মাস্ক পরতে বাধ্য করতে সম্প্রতি কঠোর নির্দেশনা জারি করে চিলির প্রশাসন। নির্দেশ অমান্যকারীদের শাস্তি হিসেবে বড় অঙ্কের জরিমানা, নিষেধাজ্ঞা, এমনকি কারাদণ্ডাদেশের নির্দেশনা রয়েছে।

চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্টের ওই সেলফি তোলার ঘটনা ঘটে। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তখন তিনি এ জন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু তাতেও রেহাই পেলেন না। প্রেসিডেন্টকে গুনতে হলো বড় অঙ্কের জরিমানা, প্রায় তিন লাখ টাকা (সাড়ে তিন হাজার ডলার)।

ওই সেলফি তোলার ঘটনার বর্ণনায় প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেছিলেন, চিলির কাচাগুয়া শহরে নিজ বাসভবনে কাছে সমুদ্রসৈকতের পাশ ধরে হাঁটছিলেন তিনি। তখন এক তরুণী তাঁকে চিনতে পারেন এবং তাঁর সঙ্গে ছবি তোলার আবদার জানান। সেটা তিনি আর ফেলতে পারেননি।

সেলফিতে দেখা যাচ্ছে, রৌদ্রোজ্জ্বল দিনে একে অন্যের খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের কারও মুখেই মাস্ক নেই।

মার্চ সংক্রমণ ছড়িয়ে পড়ার পর চিলিতে প্রায় ৬ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১৬ হাজারের বেশি। মে ও জুন মাসে চিলিতে সংক্রমণের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। মাঝে কিছুটা কমলেও নভেম্বরে তা আবার বেড়েছে। ফলে নতুন নিয়মকানুন আরোপ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা