শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে ফের বিএসএফের গুলি : বাংলাদেশি আহত

news-image

অনলাইন ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের আমবাড়ির ছিট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক মিলন হোসেন (৩৩) আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। গুলিবিদ্ধ মিলন পাটগ্রাম পৌরসভার থানাপাড়া এলাকার সহিদার রহমানের ছেলে।

সূত্র ও পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার থানা পাড়া এলাকার সহিদার রহমানের ছেলে মিলন হোসেন সীমান্তের ৮৬০ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলার দিয়ে ভারতীয় গরু পারপারকারীদের সহায়তায় গরু আনতে যান। এ সময় ভারতের কোচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা রাবার বুলেট ছুঁড়লে মিলন হোসেন আহত হন। এ সময় তার সঙ্গে থাকা সঙ্গীরা তাকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ওই সময়ে কর্মরত কমিউনটি মেডিকেলের স্বাস্থ্য সহকারী আলমগীর হোসেন বলেন, রাত আড়াইটার দিকে সীমান্তে আহত মিলন নামের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। তার দু’চোখ ও মুখ মন্ডল মারাত্মকভাবে জখম হয়েছে।

যোগাযোগ করা হলে শমসের নগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আজাহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি খুব ব্যস্ত আছেন জানিয়ে মোবাইল সংযোগটি কেটে দেন।

পরে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ