,

গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে বাবাকে খুন

news-image

অনলাইন ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে নেশার টাকা না ছুরিকাঘাতে বাবা শফিউল ইসলাম (৫৫) খুন করেছেন বলে অভিযোগ উঠেছে মাদকসক্ত ছেলে ছাদেকুল ইসলামের (৩০) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রওশনবাগ বাজারে এ ঘটনা ঘটে। শফিউল ইসলামের বাড়ি রওশনবাগ বাজারের পাশে কৃষ্ণুপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাদেকুল মাদকাসক্ত। নেশার টাকা না পেলে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাবার কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হন ছাদেকুল। সন্ধ্যায় বাবা শফিউল বাড়ির পাশে রওশনবাগ বাজারে গেলে ছাদেকুল পেছন থেকে এসে পেটে-বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

ওই সময় স্থানীয়রা শফিউলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে, স্থানীয় লোকজন মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ছাদেকুলকে আটক করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মাসুদ খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধারসহ ছাদেকুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের