শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হবার ১ বছর পরে বিয়ে করছেন একতা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের নামী প্রযোজক ও পরিচালক একতা কাপুরের এখন বয়স চলছে ৪৫। ২০১৯ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে পুত্র সন্তানের মা-ও হয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন রবি কাপুর। তবে এখনও সাতপাকে বাঁধা পড়েননি। তবে সম্প্রতি এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পোজ দিয়ে ছবি পোস্ট করতে দেখা গেছে তাকে। একতা কাপুরের সেই ছবি নিয়ে চলছে শোরগোল ও আলোচনা। কে এই ব্যক্তি সেই প্রশ্নকে ঘিরেই তুঙ্গে গুঞ্জন।

জানা গেছে, একতা কাপুর যে ব্যক্তির সঙ্গে ছবি পোস্ট করেছেন তার নাম তনভীর বুকওয়ালা। তানভীরের সঙ্গে ছবি পোস্ট করে একতা লিখছেন, ‘N we r there ! Will tell all soon!!!!’

তানভীর বুকওয়ালার ইনস্টাগ্রাম থেকে জানা গেছে তিনি একটি বিনোদন সংস্থার প্রতিষ্ঠাতা ও সৃজনশীল পরিচালক।

একতা কাপুরের এই পোস্টের নিচে তানভীর কমেন্ট করেছেন, ‘ইয়ে দোস্তি কো রিশতদারি মে বাদল নে কা বক্ত আ চুকা হ্যায়।’ আর এই পোস্ট ঘিরেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে একতার বিয়ের আলোচনা।

নেটিজেনদের প্রশ্ন তবে কি তানভীর বুকওয়ালার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন একতা! কেউ লিখেছেন, ‘একতা কি এবার বিয়ের কথা ঘোষণা করতে চলেছেন?’ কেউ আবার লিখেছেন, ‘অপেক্ষায় থাকলাম।’

গত বছর সারোগেসির মাধ্যমে মা হওয়া নিয়ে মুখ খুলতে গিয়ে একতা বলেছিলেন, ‘আমার যখন বয়স ৩৬ তখন আমি আমার ডিম্বানু সংরক্ষণ করে রেখেছিলাম। কারণ, আমি বিয়ের করব কি করব না সে বিষয়ে নিশ্চিত ছিলাম না।’ তার সেই মন্তব্যকেও টেনে আনছেন অনেকে। বলছেন, এতদিনে হয়তো একতা বিয়ের প্রয়োজন অনুভব করছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ