,

বঙ্গবন্ধু সেতু পারাপারে আর দাঁড়াবে না গাড়ি টোলপ্লাজায়

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতু পারাপারে টোল পরিশোধের জন্য কোনো গাড়িকে আর দাঁড়াতে হবে না টোলপ্লাজায়। ফাস্ট ট্র্যাক লেন ব্যবহার করে বিরতিহীনভাবে সেতু পার হতে পারবে গাড়িগুলো।

যেসব গাড়ির উইন্ডশিল্ডে আরএফআইডি যুক্ত রয়েছে সেসব গাড়ি স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধ করে সেতু পার হবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ১০টায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিমের টোলপ্লাজায় দুটি ফাস্ট ট্র্যাক লেনের উদ্বোধন করেন সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন।

জানা গেছে, ডাচ-বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্টের মাধ্যমে গাড়ির উইন্ডশিল্ডে লাগানো আরএফআইডি ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধ করা যাবে। এর আগে সেতু পার হতে টোলপ্লাজায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো। ফলে অনেক সময় দেখা দিত দীর্ঘ যানজট।

ফাস্ট ট্র্যাক বুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, সেতু মন্ত্রণালয়ের উপসচিব এস এম মাজহারুল ইসলাম, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, বঙ্গবন্ধু সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, মো. অহিদুজ্জামান, বঙ্গবন্ধু সেতুপূর্ব সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল, সহকারী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী, ডাচ-বাংলা ব্যাংকের এসিভিপি অ্যান্ড সিএফআইও আবুল কাশেম খান, হেড অব মোবাইল ব্যাংকিং ডিভিশনের মাহবুবুল ইসলামসহ সেতু কর্তৃপক্ষ, সিএনএস লিমিটেড ও ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি