,

আজ ৮ টায় মুক্তি পাচ্ছে ‘নবাব এলএলবি’

news-image

বিনোদন প্রতিবেদক : অবশেষে বিজয় দিবস উপলক্ষ্যে আজ ১৬ ডিসেম্বর রাত ৮টায় ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে বহুল প্রতিক্ষীত সিনেমা‘নবাব এলএলবি’। এই ছবির মাধ্যমে বাংলাদেশে প্রথম কোনো বাণিজ্যিক ছবি ওটিটি প্লাটফর্ম মুক্তি পাচ্ছে।

নারী নির্যাতন আর ধর্ষণের গল্পে নির্মিত এই ছবির ট্রেলার এরইমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তৈরি করেছে। সেখানে দেখা গিয়েছে ভিন্ন এক শাকিবকে। গল্প প্রধান এই ছবিতে থাকছে বিশেষ বার্তা। ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সারা ফেলবে বলেই ধারণা করছেন ছবিটির নায়ক শাকিব খান।

গণমাধ্যমে তিনি বলেন, যে সময়টাতে ভয়ঙ্করভাবে নারী নির্যাতন আর ধর্ষণ বেড়েছে সেই সময়টাতেই ছবিটা মুক্তি পাচ্ছে। অনেকেই অত্যাচারিত হওয়ার পরও ভয়ে মুখফুটে নির্যাতনের কথা বলতে পারেন না। আশা করি, এই ছবিটি সেইসব নারীদের সাহস যোগাবে। সময়ের প্রতিবাদ হলো এই ছবিটা।

অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমাতে শাকিব খান ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, শাহেদ আলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি