,

বাংলাদেশ থেকে ১২ হাজার পোশাক শ্রমিক নেবে জর্ডান

news-image

নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাক কারখানার জন্য বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ শ্রমিক নেবে জর্ডানের একটি কোম্পানি। আগামী এক বছরের মধ্যে এই সংখ্যক শ্রমিক নেওয়া হবে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি আপনাদের একটি সুখবর দিতে চাই। এক বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ শ্রমিক নেবে জর্ডানের তৈরি পোশাক খাত।”

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, নতুন নিয়োগ প্রক্রিয়া সরকারি মাধ্যমে হবে। এজন্য জর্ডানের কারখানা মালিক ও তাদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি দল ঢাকা সফর করবেন।

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে ৭০ হাজারের মতো বাংলাদেশি শ্রমিক রয়েছে। যার ৪৫ হাজারই পোশাক কারখানায় কাজ করেন বলে জর্ডানে বাংলাদেশ দূতাবাসের তথ্য।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য