,

‘প্রধানমন্ত্রীর সাহসের কল্যাণেই হয়েছে স্বপ্নের পদ্মাসেতু’

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, পদ্মাসেতু নির্মাণ প্রকল্পে ঋণের আশ্বাস দিয়ে অনেকেই সরে গিয়েছিল। কিন্তু আমরা হতাশ হইনি, থেমে থাকিনি, নিজেদের অর্থায়নেই পদ্মাসেতুর কাজ শেষ হয়েছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সাহসের জন্য। জাতির জনক বঙ্গবন্ধুর পর এমন সাহসী রাষ্ট্রনায়ক বাংলাদেশে ছিলেন না।

শনিবার বিকেলে সুনামগঞ্জ শহরের হাউজিং এস্টেটে জেলা পরিষদ ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের আয়োজনে সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা নিয়ে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রীরও একটি পক্ষপাতিত্ব আছে, এটি গরিবের পক্ষ। তিনি চান, নতুন সকল প্রকল্প হোক ভাটির, চরের, উপকূলের এবং পাহাড়ের বঞ্চিত মানুষের কল্যাণে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিয়েছে। যা এই উপমহাদেশের বড় দেশগুলোই পারে। তিনি বলেন, বাংলাদেশকে এখন আর দরিদ্র বলা চলবে না। বাংলাদেশের মানুষ এখন তিন বেলা পেট ভরে খেতে পারে।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা সবুজ কান্তি দাস ও ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজনের সঞ্চালনায় সমাবেশে এছাড়াও বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড.অবনী মোহন দাস, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, ছাতকের আওয়ামী লীগ নেতা শামীম আহমদ চৌধুরী, ইসলামগঞ্জ কলেজের অধ্যক্ষ সাজিনুর রহমান, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ ও গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হোসেন আলী।

সভায় স্বাগত বক্তব্য দেন-সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল। এরআগে মন্ত্রীকে সুনামগঞ্জ জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

উদ্যোক্তারা সুধী সমাবেশের আয়োজন করলেও সকাল থেকে এই আয়োজন উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে যোগ দেন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এক পর্যায়ে হাজার হাজার মানুষের সমাবেশে পরিণত হয় আয়োজন। সূত্র : ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা