,

করোনায় একদিনে ২ হাজার ৭১৮ আমেরিকানের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর আবারও আমেরিকায় বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত একদিনে (শুক্রবার) মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন২ লাখ ৩৫ হাজার ২৭২ জন। আর এই সময়ে মারা গেছেন ২ হাজার ৭১৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে এই মৃত্যু ও আক্রান্তের তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে গত বুধবার দেশটিতে রেকর্ড সংখ্যক করোনা রোগী তথা ২ হাজার ৮০৪ জন মারা যায়। ওইদিন ১ লাখ করোনা রোগী দেশটির বিভিন্ন হাতপাতালে ভর্তি হন, যা একটি নতুন রেকর্ড।

পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ও মৃত্যু হয়েছে। তালিকায় শীর্ষে থাকা এই দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৫৩৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৫৫০ জনের।

শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৬২ লাখ ২৪ হাজার ৩৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ২৪ হাজার ২৬০ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৫৮ লাখ ৮ হাজার ২৭৮ জন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি