,

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে বাড়তে শুরু করেছে শীত। উত্তরাঞ্চলে রীতিমতো শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। উত্তরে তাপমাত্রা নেমেছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা আরো ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে; দক্ষিণাঞ্চলে সামান্য বাড়তে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী দুই-তিন দিন শীতের অনুভূতি বাড়বে। এরপর ফের তাপমাত্রা বাড়তে থাকবে। তারপর আসবে পুরোদমে শীত। ডিসেম্বরে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি