,

অনির্বাণ-মধুরিমার রিসেপশনে সৃজিত-মিথিলা

news-image

বিনোদন প্রতিবেদক : ঘরোয়া অনুষ্ঠানেই বিয়ে সেরে ফেললেন কলকাতার তারকা অনির্বাণ ভট্টাচার্য। দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গে হলো মালাবদল। শুক্রবার ছিল তাদের রিসেপশন, হাজির ছিলেন অল্প কয়েকজন অতিথি।

আয়োজনে বর-কনের সাজে ছিল সিলভারের ছোঁয়া। হলুদ ব্লাউজ আর ধূসর রঙের শাড়ির সঙ্গে মধুরিমার সিলভার সাজ বেশ মানানসই। অনির্বাণকে দেখা যায় তসর পাঞ্জাবির সঙ্গে নীল উত্তরীয়তে।

এদিন টলিউডে হাতে গোনা কয়েকজন তারকা ও ঘনিষ্ঠ বন্ধুরাই ছিলেন উপস্থিত। হাজির হয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ থেকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-সহ আরও কয়েকজন বিশেষ ঘনিষ্ঠ বন্ধু। আর অবশ্যই স্বামীর সঙ্গে ছিলেন ঢাকার তারকা রাফিয়াৎ রশিদ মিথিলা।

সৃজিতের তোলা সেলফিতে ধরা পড়েন অনির্বাণ ও মধুরিমা। সেই ছবি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়।

কয়েক দিন আগে অনির্বাণের বিয়ে নিয়ে ইনস্টাগ্রামে মজা করেন মিথিলা। সেখানে জানান, অজস্র নারী ভক্তের মতো সৃজিতও মন খারাপ করেছেন!

সৃজিতের পরিচালনায় টানা কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন অনির্বাণ। তালিকায় আছে দ্বিতীয় পুরুষ, গুমনামি, ভিঞ্চি দা, শাহজাহান রিজেন্সি, এক যে ছিল রাজা ও উমা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি