,

নেশার টাকা না পেয়ে ২২ দিনের সন্তানকে কুপিয়ে হত্যা

news-image

ফুলবাড়ী প্রতিনিধি : নেশার টাকা না পেয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে ২২ দিনের সন্তানকে বটি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সুভাশ চন্দ্র মহন্ত (২৮) নামের মাদকাসক্ত এক বাবা। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাই গ্রামে ঘটেছে এমন ঘটনা। ঘটনার পর মাদকাসক্ত ওই বাবাকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তার সুবাশ মহন্ত ওই গ্রামের সুনিল চন্দ্র মহন্তের ছেলে।

প্রতিবেশী চন্দ্র মহন্ত ও নন্দ মহন্ত বলেন, সুবাশ মহন্ত দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিলেন। কোন কাজকর্ম করত না সে। প্রায় ২ বছর আগে অনামিকা মহন্তের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্ত্রীর কাছে টাকার জন্য চাপপ্রয়োগ করতো সে। টাকা না পেয়ে প্রায় স্ত্রীকে মারধর করতো। বুধবার সন্ধ্যা থেকে সুবাশ মহন্ত তার স্ত্রী অনামিকা মহন্তের সঙ্গে ঝগড়াঝাটি ও মারধর করে। ঘটনাটি এলাকাবাসী অনামিকার বাবার বাড়িতে খবর দিলে আজ বৃহস্পতিবার এ বিষয়ে দুই পরিবারের মাঝে সমঝোতার বৈঠক হওয়ার কথা ছিল।

কিন্তু বৃহস্পতিবার সকাল ৭টায় সুভাশ মহন্ত বন্ধ ঘর থেকে চিৎকার করে বলে, ‘আমি আমার বাচ্চাকে কেটে ফেলছি।’ চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ঘরের চালার টিন খুলে ভেতরে গিয়ে ওই নবজাতক উদ্ধার এবং সুভাশকে আটক করে থানায় খবর দেয়।

নবজাতকের মা অনামিকা মহন্ত বলেন, ‘নেশার টাকার জন্য প্রায় আমাকে মারধর করতো সুভাশ। বুধবার সন্ধ্যায় তিন ঘণ্টা ঝগড়া ও মারপিট করলে আমি শ্বশুর বুলোর ঘরে আশ্রয় নেই। কিন্তু সেখানেও সুভাষ আমাকে ও বাচ্চাকে টানাহেঁচড়া করলেও আমার শাশুড়ি কোন প্রতিবাদ করেননি। বৃহস্পতিবার সকাল ৭টায় আমাকে ঘর থেকে বের করে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে ঘর বন্ধ করে বাচ্চাটিকে বটি দিয়ে কেটে হত্যা করে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার এবং ঘাতক সুভাশ চন্দ্র মহন্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি হত্যা ও নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামি সুভাশ চন্দ্র মহন্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি