,

হৃদরোগে আক্রান্ত হয়ে জাবি অধ্যাপকের মৃত্যু

news-image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও কবি হিমেল বরকত আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

দ্রোহ ও প্রেমের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই ছিলেন হিমেল বরকত। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে অনলাইনে ক্লাস নেয়ার সময় তার হার্ট অ্যাটাক হয়। এর পরপরই তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

পারিবারিক সূত্রে জানা যায়, হিমেলের রক্তচাপ কমে গিয়েছিল। চিকিৎসকরা চেষ্টা করেও সেটা বাড়াতে পারেননি। হাসপাতালে নেয়ার পর দুই বার হার্ট অ্যাটাক হয় কবির। লাইফ সাপোর্টে নেয়ার পর তার মৃত্যু হয়।

হাসপাতাল থেকে জাবি শিক্ষকের মরদেহ নেয়া হয়েছে মোহাম্মদপুরে সেবামূলক সংস্থা আল-মারকাজুল ইসলামীতে। সেখানে গোসল করানো শেষে মরদেহ নেয়া হবে রাজধানীর ধানমণ্ডিতে তার বড় বোনের বাসায়। সেখান থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য শিক্ষককে নেয়া হবে প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগরে।

কবির ভগ্নিপতি মাহমুদ হাসান জানান, জাহাঙ্গীরনগরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শেষে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলার মিঠাখালী গ্রামে রওনা হবেন স্বজনরা। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

হিমেল বরকতের মৃত্যু সংবাদ পাওয়ার পর তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও ছাত্রছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি