,

বাবা-মাসহ ৪ জনকে গলা কেটে হত্যার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণের যাবজ্জীবন

news-image

নিউজ ডেস্ক : বাবা-মাসহ পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত মিনহাজ জামানকে (২৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কানাডার একটি আদালত।

শুক্রবার অন্টারিওর সুপিরিয়র কোর্ট জাস্টিন মিশেল ফুয়ের্সট ভার্চুয়ালি দেওয়া রায়ে একই সঙ্গে আগামী ৪০ বছর মিনহাজের প্যারোল রহিত করেছেন বলে জানায় টরোন্টো সান।

টরোন্টোভিত্তিক বাংলা সংবাদমাধ্যম নতুন দেশ জানায়, লিন্ডসে অন্টারিওর একটি কারেকশন সেন্টারে অবস্থানরত মিনহাজ ভিডিওর মাধ্যমে রায় শোনেন।

রায় ঘোষণার সময় সে নির্বিকার ছিল এবং কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি বলে কানার সংবাদমাধ্যমগুলো জানায়।

রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বলেন, ‘নিষ্ঠুর, নৃশংস, ঠান্ডা মাথায় এবং অনুভূতিহীন- এসব শব্দ’ সহিংস এই ঘটনার ভয়াবহতা বর্ণনায় যথেষ্ট নয়।

তিনি বলেন, গলা কেটে একজন মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো নিষ্ঠুরতম আর কোনো কাজ হতে পারে না। মিনহাজ জামান কয়েক ঘণ্টার ব্যবধানে চার চারবার এই নৃশংসতম কাজটি করেছে।

গত বছরের ২৮ জুলাই মারখামের একটি বাড়িতে মিনহাজ তার বাবা মনিরুজ্জামান মা মমতাজ বেগম, বোন মেলিসা জামান এবং বাংলাদেশ থেকে বেড়াতে আসা নানি ফিরোজা বেগমকে গলা কেটে হত্যা করে।

গত ২৪ সেপ্টেম্বর আদালতে হত্যার দায় স্বীকার করে মিনহাজ বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ না করেই যে তা বন্ধ করে দিয়েছেন সেটি পরিবারের সদস্যরা জেনে যাওয়ার উপক্রম হওয়ায় তাদের খুন করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়ে যাওয়ার পর সেটি পরিবারের সদস্যদের তিনি জানাননি। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে শপিংমলে, জিমে ঘুরে ফিরে সময় কাটিয়েছেন তিনি। কিন্তু সেটি প্রকাশ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে তিনি তাদের খুন করার সিদ্ধান্ত নেন।

দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা