,

মার্কিন মুসলিম নারী রাশিদা ও ইলহান পুনর্নির্বাচিত

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত হয়েছেন মুসলিম দুই নারী প্রার্থী রাশিদা তালিব ও ইলহান ওমর।

ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে নিজ নিজ আসন থেকে বিপুলসংখ্যক ভোট পেয়ে তারা জয়ী হয়েছেন।

মিডল ইস্ট আই জানিয়েছে, মিশিগানের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী ডেভিড ডুডেনহোয়েফারকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা।

আর মিনিয়াসোটার পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয় পেয়েছেন সোমালিয়া বংশোদ্ভূত ইলহান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকের ল্যাসি জনসন।

এর আগে ২০১৮ সালের কংগ্রেস নির্বাচনে প্রথমবারের মতো জয় পান এই দুই মার্কিন মুসলিম নারী।

জয়ের পর রাশিদা তালিব জানিয়েছেন, কংগ্রেসে দ্বিতীয় মেয়াদে তিনি কোভিড-১৯ রোধে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন এবং ফিলিস্তিনের মানবাধিকারের প্রতি চাপ অব্যাহত রাখবেন।

ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইল বাহিনীর নির্যাতনসহ নানা ইস্যুতে নিজেদের বলিষ্ঠ অবস্থানের কারণে বারবার প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণের শিকার হয়েছেন রাশিদা ও ইলহান। শুধু তাই নয়, নিজ দলের সমালোচনাও সহ্য করতে হয়েছে তাদের।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি