,

আইসিইউতে অভিনেতা অপূর্ব, করোনা পজিটিভ

news-image

করোনা পজিটিভ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন দেশের জনপ্রিয় টিভি নায়ক জিয়াউল ফারুক অপূর্ব।

খবরটি  নিশ্চিত করেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তিনি এই অভিনেতার চিকিৎসার বিষয়ে সার্বিক উদ্যোগ নিচ্ছিলেন শুরু থেকে।আরিয়ান জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরে জ্বর আসে। এরপর করোনা পরীক্ষা করা হয়। ২ নভেম্বর পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এরপর শারীরিক অবস্থার একটু অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন।

আরিয়ান বলেন, ‌‘এখন আসলে সবার কাছে দোয়া চাই। বাকিটা তো চিকিৎসকরা দেখছেন। আমরা সবাই আছি উনার সঙ্গে, হাসপাতালে। ইনশাল্লাহ মেঘ কেটে যাবে।’জানা গেছে, গেলো সপ্তাহে অপূর্ব শেষ অংশ নেন সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে।

 

বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি