,

ননদের ছেলের ধর্ষণে কন্যা সন্তানের জন্ম দিলেন মামি

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে ননদের ছেলের ধর্ষণে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আপন মামি। সন্তানের পিতার পরিচয় না পেয়ে মঙ্গলবার সকালে এক মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে থানায় হাজির হয়েছেন তিনি।

এ ঘটনায় মামলা হওয়ায় অভিযুক্ত নাজমুল আলম সোহানকে আটক করে পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার নাজমুল আলম সোহান সোনাইমুড়ী উপজেলার কাইয়া গ্রামের প্রবাসী মো. মোরশেদ আলমের ছেলে। সে মায়ের সঙ্গে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুরে বসবাস করতো।

ভুক্তভোগী নারী জানান, ২০১৯ সালের ৪ ডিসেম্বর চৌমুহনী পৌরসভায় ননদের বাসায় বেড়াতে যান। ওইদিন তাকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে ননদের ছেলে সোহান। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। চলতি বছরের অক্টোবরে তার একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর ওই শিশুর পিতৃত্ব দাবি করে তিনি সোহানের বাড়িতে যান। কিন্তু সোহান তার দাবি অস্বীকার করে। মঙ্গলবার সকালে বাধ্য হয়ে শিশু সন্তানকে কোলে নিয়েই থানায় হাজির হন ওই নারী।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, অভিযুক্ত নাজমুল আলম সোহান ওই নারী ননদের ছেলে। মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে তাকে চৌমুহনী পৌরসভার বাড়ি থেকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। সেই মামলায় সোহানকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি