,

দেশে ঘোর সংকট চলছে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ঘোর সংকট চলছে। এই সংকটে খুব বেশি প্রয়োজন সাহস, ধৈর্য ও দেশপ্রেমের। গতকাল সোমবার দুপুরে প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদ’ আট দিনের কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে গতকাল জাতীয় প্রেসক্লাবে তার জীবনীর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘গেরিলা থেকে জননেতা’ প্রদর্শিত হয়। এ ছাড়া প্রেসক্লাব মিলনায়তনে খোকার ওপর দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীরও উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন।

বক্তব্য দেন বিএনপির সেলিমা রহমান, কল্যাণ পার্টির প্রধান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা