,

৩০ নভেম্বর পর্যন্ত পাঁচ রুটে ফ্লাইট স্থগিত বিমানের

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে পাঁচটি আন্তর্জাতিক গন্তব্যে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। তবে বাকি রুটগুলোতে বিমানের ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

এতে বলা হয়, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ম্যানচেস্টার, মদিনা, ব্যাংকক, কাঠমান্ডু ও কুয়েত রুটের সব ফ্লাইট বাতিল করা হলো। এসব রুটে ফ্লাইট চালুর দিন ও তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

গত মার্চের শুরুর দিকে করোনা মহামারি কারণে বিশ্বের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বিমান। পরবর্তী সময়ে পরিস্থিতি কিছুটা উন্নতি হলে ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল শুরু করে বিমান। এরপর ক্রমান্বয়ে কয়েকটি রুটে ফ্লাইট চালু করে বিমান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য