,

রায়হান হত্যা মামলায় এএসআই আশেক এলাহী গ্রেফতার

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটে ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নামে এক যুবক হত্যা মামলায় বন্দরবাজার ফাঁড়ি থেকে প্রত্যাহারকৃত এএসআই আশেক এলাহীকে গ্রেফতার করেছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার রাতে পিবিআই’র একটি দল পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেফতার করে। রায়হান হত্যাকাণ্ডের পর এএসআই আশেক এলাহীসহ তিন পুলিশ সদস্যকে বন্দরবাজার ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল। আর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ১২ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে নগরীর নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে গুরুতর আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন এএসআই আশেক এলাহী। প্রায় এক ঘণ্টা পর সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালে মারা যান রায়হান।

পিবিআই সূত্র জানায়, এএসআই আশেকে এলাহীকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। এর আগে একই ঘটনায় কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল হারুনুর রশিদকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পিবিআই।
পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. খালেদুজ্জামান জানান, এএসআই আশেক এলাহী পুলিশ লাইন্সে থাকলেও সে পিবিআই’র নজরদারিতে ছিল। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, পিবিআই ধাপে ধাপে কাজ করে যাচ্ছে। লাপাত্তা হওয়া এসআই আকবরকে ধরতে পিবিআই’র একাধিক টিম কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক