,

করোনায় আক্রান্ত অপরাজিতা আঢ্য

news-image

বিনোদন ডেস্ক : এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। করোনা সংক্রমণ ছড়িয়েছে তার পরিবারেও। আক্রান্ত হয়েছেন শাশুড়িসহ তার একাধিক পরিজন। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন এই অভিনেত্রী। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শারদীয় দুর্গাপূজার শুরুতেই তিনি করোনা আক্রান্ত হন। প্রতিবছর বাড়িতে বড় করে লক্ষ্মীপূজা করেন অপরাজিতা। তবে এবার লক্ষ্মীপূজার ঠিক আগেই ভাইরাসে আক্রান্ত হওয়ায় উত্‍‌সব থেকে তাকে দূরে থাকতে হবে।

অপরাজিতা আঢ্য গণমাধ্যমকে বলেছেন, আমি এখন ঠিক আছি। কিছুদিন আগে আমার হিমোগ্লোবিন আচমকা কমে যায়। জ্বর আসেনি কোনোদিন। প্রথমে বুঝতেই পারিনি। পরে বুঝি করোনা হয়েছে। তবে অনেক দিন হয়ে গেল। এখন ভালো আছি। শাশুড়িও অনেকটাই সামলে উঠেছেন। বাড়ির সকলেই ঠিক আছেন।

এদিকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত শ্যুটিং বন্ধ রেখেছেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, করোনা থেকে দূরে থাকতেই শ্যুটিংয়ে আসতে রাজি হচ্ছিলেন না। কিন্তু দীর্ঘদিন বাড়িতে বসে থাকলে জীবন, কাজের গতি স্তব্ধ হয়ে যাবে! তাই স্বামীর সঙ্গে আলোচনা করেই শ্যুটে ফেরেন তিনি।

এই মুহূর্তে অপরাজিতা স্টার জলসার দুটি রিয়্যালিটি শো উইন্ডোজ প্রোডাকশনের ‘রান্নাবান্না’ আর যীশু সেনগুপ্ত প্রোডাকশনের ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’র সঙ্গে যুক্ত। প্রথম শো-এ তার সঙ্গে রয়েছে শিশুশিল্পী রক্তিম সামন্ত। দ্বিতীয়টিতে রজতাভ দত্ত, অঙ্কুশ হাজরার সঙ্গে তিনিও বিচারকের আসনে।

এর আগেও টলিউডে হানা দিয়েছে করোনাভাইরাস। অভিনেতা-অভিনেত্রী ও সিনেজগতের কুশীলবদের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা থেকেও সেরে উঠলেও তিনি অন্যান্য সমস্যা থাকায় এখনও হাসপাতালে রয়েছেন।

কোয়েল মল্লিক, নিসপাল সিং রানে, রঞ্জিত মল্লিক, রাজ চক্রবর্তী কোভিডে আক্রান্ত হয়েছেন। অবশ্য করোনা জয় করে তারা সুস্থও হয়ে উঠেছেন এবং কাজ শুরু করেছেন। টেলিভিশনের শিল্পীদেরও অনেকে আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ এ।

বড় পর্দার অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি ছোট পর্দার বেশ কয়েকজনও করোনায় আক্রান্ত হন। যার মধ্যে ভিভান ঘোষ, দেবযানী মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে প্রত্যেকেই সুস্থ হয়ে ফিরেছেন শ্যুটিং ফ্লোরে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা