,

কক্সবাজারের পেকুয়ায় ডাম্পার-সিএনজি সংঘর্ষে নিহত ৪

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের পেকুয়া উপজেলায় ডাম্পার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ যাত্রী।

সোমবার দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের আঞ্চলিক সড়কের নন্দীরপাড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের সিকদারপাড়ার আমিনুল কবির (২৮), কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মো. আক্কাস (৩৫), দিদারুল ইসলাম (২৮) ও পেকুয়ার মগনামা ইউনিয়নের বাসিন্দা সিএনজিচালক আবু তালেব (৩৮)।

আহতরা হলেন- নিহত আক্কাসের মেয়ে সোনিয়া আক্তার (১৬) ও কুতুবদিয়ার বড়ঘোপ মগডেইল এলাকার নেজাম উদ্দিন (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে ৫ যাত্রী নিয়ে চকরিয়া যাচ্ছিল একটি অটোরিকশা। সড়কের নন্দীরপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহত চার যাত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে তাদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যান। বাকি দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত চারজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা