,

তালেবান হামলায় আফগানিস্তানে ২০ সেনা নিহত

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নিমরুজ প্রদেশে একটি সেনা ক্যাম্পে তালেবানের হামলায় কমপক্ষে ২০ আফগান সেনা নিহত হয়েছে।

খাশরুদের জেলা প্রশাসক জলিল ওয়াতানদুস্ত গণমাধ্যমকে বলেছেন, বৃহস্পতিবার রাত একটার দিকে তালেবান যোদ্ধারা ওই হামলা চালায়। খবর বিবিসির।

তাদেবান ২০ সেনাকে হত্যার পাশাপাশি ছয় সেনাকে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃত সেনাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ ছিলেন।

ওয়াতানদুস্ত বলেন, সরকারের পক্ষে নিহত সৈন্যদের লাশ সরিয়ে আনা সম্ভব হয়নি এবং ওই সেনা ক্যাম্পের নিয়ন্ত্রণ তালেবান নিয়ে নিয়েছে।

খাশরুদের জেলা প্রশাসক আরও বলেন, এর আগেও একবার ওই সেনা ক্যাম্পে তালেবানের হামলায় ১৩ সৈন্য নিহত হয়েছিলেন। এরপর ক্যাম্পটিকে নুতন করে অস্ত্রসস্ত্র ও সেনাসজ্জিত করার পর দ্বিতীয়বার তালেবানের হামলা হলো।

এর আগে গত মঙ্গলবার আফগানিস্তানের তালেবান জঙ্গিরা উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাখার প্রদেশে আকস্মিক হামলা চালিয়ে অন্তত ২৫ সেনা সদস্যকে হত্যা করেছিল।

কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে যখন শান্তি আলোচনা চলছে এবং দেশটির দুই দশকের সংঘর্ষ ও রক্তপাত অবসানের চেষ্টা চালানো হচ্ছে তখন তালেবানের পক্ষ থেকে এসব হামলা চালানো হলো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য