,

বৃষ্টির দিনে হয়ে যাক মজাদার ইলিশ-খিচুড়ি

news-image

লাইফস্টাইল ডেস্ক : সারাদিন বৃষ্টি। বের হওয়ার উপায় নেই। উপভোগ্য আবহাওয়াটাও বিরক্তিকর হয়ে উঠে টানা বর্ষণ হতে থাকে। আর তাই বৃষ্টির দিনে কিছুটা ভিন্ন স্বাদ যোগ করতে বাড়ে বাড়তি মজা।

বৃষ্টির সঙ্গে খিচুড়ির মিতালি পুরনো। বাসায় যদি ইলিশ মাছ থাকে তাহলে রান্না করতে পারেন ইলিশ-খিচুড়ি।

ইলিশ খিচুড়ি রান্নার রেসিপি:

উপকরণ

মুগ ডাল- ১ কাপ
মসুরের ডাল- ১ কাপ
বাসমতী চাল- ৪ কাপ
ইলিশ মাছ- দেড় কেজি
সয়াবিন তেল- ১/৩ কাপ
সরিষার তেল- ১/৩ কাপ
দারুচিনি- ৩টি
এলাচ- ৫টি
তেজপাতা- ২টি
শাহি জিরা- ১ চা চামচ
পেঁয়াজ কুচি- ১ কাপ
হলুদের গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
মরিচের গুঁড়া- স্বাদ মতো
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
আস্ত কাঁচা মরিচ- কয়েকটি

প্রস্তুত প্রণালি

হালকা আঁচে মুগ ডাল ভেজে নিন। চালের সঙ্গে দুই ধরনের ডাল মিশিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

ইলিশ মাছ টুকরো করে লবণ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে মেখে নিন। হাঁড়িতে সয়াবিন এবং সরিষার তেল একসঙ্গে গরম করে মাছের টুকরোগুলো ভেজে নিন। ভাজা হয়ে গেলে মাছ উঠিয়ে একই তেলে দারুচিনি, এলাচ, তেজপাতা ও শাহি জিরা দিয়ে দিন। বুদবুদ উঠতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে আসলে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। এরমধ্যে ৩-৪ টেবিল চামচ পানি দিয়ে কষিয়ে নিন।

এরপর পানি ঝরিয়ে রাখা চাল-ডালের মিশ্রণ ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে নিন। ভাজা হয়ে গেলে এরমধ্যে ১০ কাপ গরম পানি দিন। পানি ফুটতে শুরু করলে চুলার আঁচ মিডিয়ামে করে হাঁড়ি ঢেকে রাখুন। পানি শুকিয়ে খানিকটা ভেজা থাকা অবস্থায় হাঁড়ির অর্ধেক খিচুড়ি উঠিয়ে মাছগুলো দিয়ে দিন। কাঁচা মরিচ ছিটিয়ে উঠিয়ে রাখা খিচুড়ি দিয়ে ঢেকে দিন মাছ।

১০ মিনিট দমে রাখার পর নামিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা