শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরকারিতে লবণ বেশি হলে করণীয়

news-image

তরকারি যত ভালো করে রান্না করেন না কেনো। একটু লবণ বেশি হলেই খাওয়া মুশকিল। অনেক সময় বিভিন্ন কারণে আমরা তরকারি রান্না করতে গিয়ে লবণের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দেয়। পরে খাওয়ার সময় বাধে বিপত্তি। তাই তরকারিতে লবণ বেশি হলেই কী করবেন? এই প্রতিবেদনে থাকছে সে বিষয়ে বিস্তারিত-

আলু: যেসব তরকারিতে ঝোল বেশি থাকে, সেখানে লবণ বেশি হলে এক টুকরো আলু খোসা ছিলে দিয়ে দিলেই কেল্লা ফতে। এভাবে আলু দিয়ে ঝোল ২০ মিনিট জ্বাল দিলেই অতিরিক্ত লবণ শুষে নেবে তা।

আটার কাঈ: বাড়িতে আলু না থাকলে আটার কাঈ দিয়েও অতিরিক্ত লবণ কমিয়ে ফেলা যায়। আধকাপ আটা নিয়ে তাতে কিছুটা পানি আর দুই ফোঁটা তেল দিয়ে ভালোভাবে মথে নিয়ে ছোট ছোট বল তৈরি করে ছেড়ে দিন তরকারিতে। রান্না শেষে পরিবেশনের আগে বলগুলো তুলে ফেলে দিন। দেখবেন অতিরিক্ত লবণ নিমিষেই গায়েব!

ঘন দুধ: ভুনা তরকারির লবণ কমাতে খুবই কার্যকর ঘন দুধ। আগে থেকে জ্বাল দেয়া ঘন দুধ আধ কাপ ঢেলে দিয়ে তরকারি কষালেই লবণের ভারসাম্য ফিরে আসবে। তরকারির স্বাদও এতে বাড়বে বহুগুণ।

দই: ঘন দুধের মতো একই কাজ করবে দইও। যাদের মিষ্টিতে আপত্তি নেই, তারা মিষ্টি দই ব্যবহার করতে পারেন। নাহলে টক দইও খুব ভালো কাজ করবে এক্ষেত্রে। তবে দই দেয়ার আগে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।

পেঁয়াজ: আস্ত পেঁয়াজের খোসা ছাড়িয়ে দুই টুকরা করে তরকারিতে ছেড়ে দিলে তা অতিরিক্ত লবণ শুষে নেয়। পরিবেশনের আগে তা ফেলে দিলেই হলো। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন ভাজা পেঁয়াজও। সেক্ষেত্রে তরকারিতে আসবে অন্যরকম এক মসলাদার স্বাদ!

ভিনেগার ও চিনি: এক টেবিল চামচ ভিনেগারে দুই চা চামচ চিনি মিশিয়ে তা ঢেলে দিন তরকারিতে। ভিনেগারের টক স্বাদ, আর চিনির মিষ্টি একত্রে মিলে তরকারির অতিরিক্ত লবণাক্ত স্বাদকে দুর করবে সহজেই।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ